এবার মেয়র পদে লড়াইয়ের ঘোষণা নীলা ইসরাফিলের
মে ৬, ২০২৬, ১১:০৮ এএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নীলা ইসরাফিল।
মঙ্গলবার (৬ মে) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টার শেয়ার করে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি জানান, সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল লেখেন, একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য...