মগবাজারে বোমা বিস্ফোরণ, নিহত ১
ডিসেম্বর ২৪, ২০২৫, ০৭:৩৪ পিএম
রাজধানীর মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্থলের সামনে ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সিয়াম বলে জানা গেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা সংসদের গেটের সামনে, মিডিয়া কর্মীদের আড্ডাস্থলের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, সিয়াম একটি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের ওপর থেকে...