× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৫:৩৪ পিএম

পাকিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণে বহু হতাহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৫:৩৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত দুইজন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বান্নু জেলার মিরিয়ান পুলিশ স্টেশনের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, একটি মোটরসাইকেলে রাখা টাইম বোমা বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।

পুলিশ সূত্র জানায়, থানার সামনে অবস্থিত দোকানগুলোর কাছে এই বিস্ফোরণ ঘটে। পুলিশ সদস্যরা অক্ষত থাকলেও আশপাশের সাধারণ মানুষ হতাহত হন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মেডিকেল টিচিং ইনস্টিটিউশন (এমটিআই)-এর মুখপাত্র মুহাম্মদ নোমান খাত্তাব জানিয়েছেন, হতাহতদের জেলা সদর হাসপাতাল এবং খলিফা গুল নওয়াজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রেসকিউ ১১২২ কর্মকর্তারা জানান, জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে স্থানান্তর করে এবং মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর বান্নু পুলিশের একটি বড় দল, বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড (বিডিএস) এবং কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, সম্ভাব্য আরও কোনও হুমকি আছে কি না তা নিশ্চিত করতে বিডিএস দল ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে বান্নু জেলায় একের পর এক নিরাপত্তা সংশ্লিষ্ট ঘটনা ঘটছে। গত জানুয়ারিতে ডোমেল এলাকায় এক বিস্ফোরণে দুই কিশোর আহত হয়েছিল, যাদের একজন দুই সপ্তাহ পর মারা যায়। একই মাসে ডোমেলের সাবেক নাজিম ফিদা মুহাম্মদ খান ওয়াজির তার কার্যালয়ের বাইরে বোমা বিস্ফোরণে আহত হন। সূত্র : ডন

রূপালী বাংলাদেশ

Link copied!