× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৭:০৮ পিএম

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৮ পুলিশ সদস্য নিহত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৭:০৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ার ট্যাংক জেলায় বোমা বিস্ফোরণে আট পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দেশটির গোমাল থেকে ট্যাংকের দিকে যাওয়ার সময় পুলিশের একটি সাঁজোয়া যান লক্ষ্য করে পেতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

একই দিনে দেশটির লাক্কি মারওয়াত জেলার সদর থানার আওতাধীন দারা টাং এলাকায় আরেকটি পৃথক ঘটনায় পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ জানায়, দারা টাং সেতুর কাছে ডিভাইসটি পুঁতে রাখা হয়েছিল। ঘটনার সময় জেলা পুলিশ কর্মকর্তা নিয়মিত টহলে ছিলেন এবং একই পথ দিয়ে যাওয়ার কথা ছিল। এর একদিন আগে একই এলাকা থেকে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা এক আইনজীবীকে অপহরণ করেছিল বলে কর্মকর্তারা জানান।

এর আগে রাতভর সন্ত্রাসী হামলা চালানো হয় খাইবার-পাখতুনখোয়ার বান্নু জেলায়। সন্ত্রাসীরা রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ডোমেল থানার আওতাধীন নালা কাশো পুলিশ পোস্টে একাধিক দিক থেকে গুলি চালায়। পুলিশ পাল্টা জবাব দিয়ে হামলা প্রতিহত করে এবং পিছু হটতে বাধ্য করে হামলাকারীদের।

গত ২৪ ঘণ্টায় কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) পেশোয়ার ও খাইবার জেলায় দুইটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান চালিয়ে ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর সঙ্গে যুক্ত ছয় জন ‘অত্যন্ত কাঙ্ক্ষিত’ সন্ত্রাসীকে হত্যা করেছে। পুলিশ জানায়, পেশোয়ারের জাহির ঘাড়ির কাছে টিপু সানো বাচা কবরস্থান এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। সেখানে তিন সন্ত্রাসী ঘটনাস্থলেই নিহত হয়, তবে কয়েকজন আবাসিক এলাকা ব্যবহার করে পালিয়ে যায়।

দ্বিতীয় অভিযানটি চালানো হয় খাইবার জেলার জামরুদের নাকা কাল্লে এলাকায়, শাহ কাস বাইপাস সড়কের কাছে। সেখানে সন্ত্রাসীরা পুলিশের ওপর সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে জানায় সিটিডি। অভিযানে আরও তিন সন্ত্রাসী নিহত হয়।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এরপর থেকে এখন পর্যন্ত সেনা, পুলিশ, কর্মকর্তা ও বেসামরিক নাগরিকসহ চার হাজারের বেশি পাকিস্তানি নিহত হয়েছেন। সূত্র:দ্য একপ্রেস ট্রিবিউন

রূপালী বাংলাদেশ

Link copied!