খালেদা জিয়ার মৃত্যুতে দুপচাঁচিয়া শহরজুড়ে শোক, বন্ধ দোকানপাট
ডিসেম্বর ৩১, ২০২৫, ০৮:০৫ পিএম
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ার দুপচাঁচিয়ায় অনেক মার্কেটের প্রধান ফটকে আজ তালা ঝুলিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। তার মৃত্যুতে দুপচাঁচিয়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
সকালে শহরের পুরাতন বাজার, স্বর্ণপট্টি-মাথা বাজার, থানা বাসস্ট্যান্ড মার্কেট, শহরতলা বাজার...