মেঘলা আকাশসহ দিনভর আবহাওয়া যেমন থাকবে
এপ্রিল ২, ২০২৬, ০৯:১২ এএম
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশজুড়ে আজ সারাদিন, বৃহস্পতিবার (২ এপ্রিল), অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে...