শার্শায় বালুবাহী ট্রাকের ভারে ধসে পড়ল ব্রিজ, যোগাযোগ বিচ্ছিন্ন
এপ্রিল ১৬, ২০২৬, ০২:২৭ পিএম
যশোরের শার্শার ডিহি ইউনিয়নে একটি পুরোনো ও জরাজীর্ণ ব্রিজ বালুবাহী ট্রাকের চাপে ধসে পড়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে রঘুনাথপুর-পাকশিয়া সড়কের রঘুনাথপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। আশির দশকে নির্মিত এই গুরুত্বপূর্ণ ব্রিজটি ভেঙে পড়ায় রঘুনাথপুর, পাকশিয়া, টেংরালী, ভেউড়দাড়ি, পন্ডিতপুর, খলিশাখালী ও সাড়াতলাসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের...