শতাধিক ফিলিস্তিনিকে আটক করল ইসরায়েলি বাহিনী
ডিসেম্বর ১০, ২০২৫, ১০:২৯ পিএম
অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় বৃহৎ পরিসরের অভিযান চালিয়ে প্রায় এক শত ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এটিকে অন্যতম ব্যাপক গ্রেপ্তার অভিযান হিসেবে বর্ণনা করা হচ্ছে।
বুধবার (১০ ডিসেম্বর) ভোর থেকে নাবলুস, সালফিট, জেরিকো, জেনিন, তুলকারেম, কালকিলিয়া এবং অধিকৃত পূর্ব জেরুজালেমের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ইসরায়েলি সেনারা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে...