× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ১০:২৬ এএম

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আশ্বাস ট্রাম্পের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ১০:২৬ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

যুদ্ধবিরতি মেনে চলা এবং মার্কিন সহযোগিতার বিনিময়ে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২৯ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ট্রাম্প বলেছেন, লক্ষ্য অর্জনে কঠোর বা নেতিবাচক হওয়ার চেয়ে সদয় এবং শান্তিপূর্ণ হওয়া বেশি কার্যকর। একইসঙ্গে মার্কিন হামলার আগে ইরান ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে এমন দাবিও নাকচ করেছেন তিনি।

রোববার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যদি তারা (ইরান) শান্তিপূর্ণভাবে থাকে, আমাদের সঙ্গে যুক্ত হয়, আর কোনো ক্ষতি না করে- তাহলে আমি নিষেধাজ্ঞা তুলে নিতে পারি।’

তিনি আরও বলেন, ‘লক্ষ্য অর্জনে কঠোর বা নেতিবাচক হওয়ার চেয়ে সদয় এবং শান্তিপূর্ণ হওয়া বেশি কার্যকর। নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারে।’

আগেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প, তবে তা মার্কিন হামলার পাল্টা জবাবে ইরানি হামলার হুঁশিয়ারির কারণে বাতিল করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!