ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নৌযান চলাচলে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১০:৫৩ এএম
কুয়াশাচ্ছন্ন নৌঘাট। ​​​ছবি : সংগৃহীত

নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ঘন কুয়াশার কারণে নদী অববাহিকায় দৃষ্টিসীমা কমে আসতে পারে। এ জন্য সবধরনের নৌযানকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

২ ফেব্রুয়ারি ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৪শ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।