× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:৫০ পিএম

শীত নিয়ে নতুন বার্তা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:৫০ পিএম

শীতের সকাল। ছবি : সংগৃহীত

শীতের সকাল। ছবি : সংগৃহীত

শীতের তীব্রতা এখন অনেকটা কমলেও ভোরের দিকে দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী দু-দিন দেশের বিভিন্ন অঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা সাময়িকভাবে কমে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, শুক্রবার ও শনিবার (৬-৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এই দু’দিন ভোরে দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে।

বিশেষ করে শুক্রবার রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে। শনিবারও তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে।

রোববার থেকে মঙ্গলবার (৮-১০ ফেব্রুয়ারি) পর্যন্ত সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও শুষ্ক থাকবে। এই তিনদিনে নদী অববাহিকায় কুয়াশার পরিস্থিতি প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার রাতের তাপমাত্রা স্থিতিশীল থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার ও মঙ্গলবার রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে এবং শীতের তীব্রতা আরও কমতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!