× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:১৫ এএম

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:১৫ এএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ার কারণে বাতাসে ক্ষতিকর ধূলিকণার মাত্রা বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষের দিকে রয়েছে রাজধানী ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যানুসারে, রোববার সকাল ৯টা পর্যন্ত ঢাকার বায়ুর মান সূচক (একিউআই) ছিল ২৪৩। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে।

একই সময়ে তালিকার শীর্ষে রয়েছে মিশরের রাজধানী কায়রো, যার একিউআই স্কোর ২৪৬। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এরপর যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা (স্কোর ২১০) এবং মঙ্গোলিয়ার রাজধানী উলনবাটর (স্কোর ২০৪)।

এ ছাড়া দূষিত শহরের শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর একিউআই স্কোর ১৫৪ থেকে ১৯১-এর মধ্যে অবস্থান করছে।

আন্তর্জাতিক বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে বাতাসের মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। আর ৩০১ ছাড়ালে সেটিকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে অবস্থান করার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

রূপালী বাংলাদেশ

Link copied!