ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৯:৪৬ এএম
কাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ। ছবি : সংগৃহীত

চলতি বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। মহাজাগতিক এই দৃশ্যটি সরাসরি অবলোকন করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্ববাসী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রহণটি বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে।

আইএসপিআর নিশ্চিত করেছে যে, বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। তবে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশের নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে এই দৃশ্য পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

গ্রহণটি অ্যান্টার্কটিকার চিলির গবেষণাকেন্দ্র ইয়েলচো ঘাঁটির উত্তর-পশ্চিমের দক্ষিণ মহাসাগরে শুরু হবে এবং মরিশাসের ভিংট-সিনক দ্বীপের দক্ষিণ-পূর্বে ভারত মহাসাগরে গিয়ে সমাপ্ত হবে।