× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৯:৩৩ এএম

সাতসকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৯:৩৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীতে ভোরের আগে থেকেই আকাশ ঢেকে যায় ঘন কালো মেঘে। সূর্য ওঠার আগেই শুরু হয় মুষলধারে বৃষ্টি, যা সকালজুড়ে নগরজীবনে স্থবিরতা সৃষ্টি করে। হঠাৎ এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি এলেও কর্মব্যস্ত মানুষের জন্য তা হয়ে দাঁড়ায় ভোগান্তির কারণ।

বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে সাতটার দিকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন অফিসগামী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। অনেকেই ছাতা ছাড়া বের হয়ে পড়ায় আশ্রয় নিতে বাধ্য হন নিকটবর্তী দোকান বা ভবনে। যাদের কাছে ছাতা ছিল, তারাও পুরোপুরি রক্ষা পাননি প্যান্ট ও জুতা ভিজে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ এলাকায় সৃষ্টি হয় জলজট, যার ফলে সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি অনেকেই।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৯টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়া ও ঝড় বয়ে যেতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়ার এই পরিস্থিতি রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে বিস্তৃত হতে পারে বলে জানানো হয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত একই ধরনের ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দেশের উত্তর, মধ্য ও উপকূলীয় অঞ্চলে ঝুঁকি বেশি থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!