× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৮:৫৪ পিএম

রাতে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রাও

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৮:৫৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

সকালে ঢাকার বিভিন্ন এলাকায় জমে থাকা পানি সাধারণ মানুষের জন্য কিছুটা ভোগান্তির কারণ হয়েছে। গত ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি, তবে আগামী ৬ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২২ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল (২৩ সেপ্টেম্বর) সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৪ মিনিটে।

Link copied!