× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৯:৫৫ এএম

যেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৯:৫৫ এএম

আবহাওয়া অধিদপ্তর। ছবি - সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর। ছবি - সংগৃহীত

ঢাকায় শীতের অনুভূতি আরও বাড়ছে। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর তাপমাত্রা নেমে এসেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসে, সঙ্গে আর্দ্রতা ৮৯ শতাংশ। সকালে আবহাওয়া ছিল পরিষ্কার ও শুষ্ক।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দিনভর ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের প্রথমার্ধে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তাপমাত্রায় তেমন পরিবর্তনেরও সম্ভাবনা নেই।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

সূর্যাস্ত হবে আজ সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৮ মিনিটে।

অন্যদিকে, গতকাল রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Link copied!