× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০২:৫৬ পিএম

পশ্চিম তীরে একাধিক শহর ও গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০২:৫৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযান আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার নাবলুস, রামাল্লাহ ও আল-বিরেহসহ বিভিন্ন শহর ও গ্রামে অভিযান চালিয়েছে তারা। এর পরও সেসব স্থান থেকে সরে না এসে সেনা মোতায়েন করা হয়। মঙ্গলবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি জানায়, নাবলুসের দক্ষিণে মাদামা শহরে অভিযান চালিয়ে একটি সামরিক বুলডোজারের মাধ্যমে ফিলিস্তিনিদের জমিতে থাকা কয়েক ডজন জলপাই গাছ উপড়ে ফেলা হয়। এ গাছগুলো ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ব্যবহৃত একটি বাইপাস সড়কের পাশের এলাকায় ছিল।

রামাল্লাহর উত্তর-পশ্চিমাঞ্চলের বেইত রিমা ও কাফর আইন শহরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি যুবকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সেনারা টিয়ার গ্যাস ও রাবার-আবৃত বুলেট নিক্ষেপ করে।

এ ছাড়া রামাল্লাহর পূর্বে আল-মুগাইয়ির গ্রাম এবং আল-বিরেহ শহরের সাতেহ মারহাবা এলাকায়ও অভিযান চালানো হয়। আল-বিরেহে একটি আবাসিক ভবনের ছাদ দখলে নেয় ইসরায়েলি সেনারা, যা ফিলিস্তিনি ভূমিতে নির্মিত অবৈধ পসাগোট বসতির দিকে নজরদারির জন্য ব্যবহৃত হচ্ছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এসব অভিযানে তাৎক্ষণিকভাবে হতাহত বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

এদিকে, চলতি মাসের শুরুতে ফিলিস্তিনের ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন জানায়, ২০২৬ সালের প্রথম ছয় মাসে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের ১১ হাজার ৭৪টি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে হেবরনে, এরপর রয়েছে রামাল্লাহ ও আল-বিরেহ, নাবলুস এবং বেথলেহেম।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ১৭৫ জন ফিলিস্তিনি নিহত, ১২ হাজার ৯১৯ জন আহত এবং প্রায় ২৪ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!