প্রশান্ত মহাসাগরে দুটি জাহাজে হামলা চালিয়ে আরও পাঁচ সন্দেহভাজন মাদক পাচারকারীকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে ভেনেজুয়েলায় নতুন করে মার্কিন আগ্রাসন শুরুর পর থেকে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ২৮ হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ১০০।
মাদক পাচারের অভিযোগে ট্রাম্প প্রশাসন সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে এ ধরনের হামলা চালিয়ে আসছে। কিন্তু নৌকাগুলো মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ দিতে পারেনি ওয়াশিংটন। ফলে অভিযানের বৈধতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
এর আগে ভেনেজুয়েলায় আসা-যাওয়া করা সব নিষিদ্ধ তেল ট্যাংকারকে অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তিনি এ নির্দেশ দেন। ভেনেজুয়েলার প্রধান আয়ের উৎসকে নিশানা করে নিকোলাস মাদুরো সরকারের ওপর চাপ বৃদ্ধি করতে ওয়াশিংটন যেসব চেষ্টা চালাচ্ছে, তারই সর্বশেষ সংযোজন এটি। একই সঙ্গে ট্রাম্প ভেনেজুয়েলার মাদুরো সরকারকে ‘বিদেশি সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করেছেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন