× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০১:২৮ পিএম

নববর্ষের অনুষ্ঠানে বিস্ফোরণ, হতাহত অসংখ্য

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০১:২৮ পিএম

সুইজারল্যান্ডের ক্রান্স মনটানা এলাকায় সুইস স্কাই রিসোর্ট। ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডের ক্রান্স মনটানা এলাকায় সুইস স্কাই রিসোর্ট। ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডের ক্রান্স মনটানা এলাকায় সুইস স্কাই রিসোর্টে বিস্ফোরণ-পরবর্তী অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। নতুন বছর পালনের জন্য সেখানে কমপক্ষে শতাধিক লোক উপস্থিত ছিলেন বলে জানায় পুলিশ।   

ঘটনাস্থল দেশটির রাজধানী বার্ন থেকে প্রায় দুই ঘণ্টার দূরত্বে অবস্থিত বলে জানা যায়। ৮৭ মাইলের স্কি ট্রেইলসহ আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। এখানে শিগগিরই ফিস ওয়ার্ল্ড কাপ স্পিড স্কিইং প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ওয়ালিস ক্যান্টনের পুলিশের মুখপাত্র গেটান ল্যাথিয়ন এএফপিকে জানান, কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো জানা যায়নি। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বারটিতে ওই সময় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন এবং নিহত ও আহতদের বেশিরভাগই পর্যটক।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বারটি আগুনে পুড়ছে দেখা গেছে। ঘটনাস্থলে জরুরি সেবা ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য রিসেপশন সেন্টার ও হটলাইনও চালু করা হয়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, একটি কনসার্ট চলাকালীন আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হতে পারে, যদিও পুলিশের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি। 

 

 

রূপালী বাংলাদেশ

Link copied!