× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৬:৩৫ পিএম

‘পারলে ধরে নিয়ে যাও, আমি এখানে অপেক্ষা করব’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৬:৩৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সামরিক আগ্রাসন চালিয়ে শনিবার (০২ জানুয়ারি) মধ্যরাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট। তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে দেশটির সেনাবাহিনীর ডেল্টা ফোর্স।

মাদুরোকে আটকের প্রায় ছয় মাস আগে থেকে ক্যারিবিয়ান অঞ্চলে প্রস্তুতি শুরু করে মার্কিন সেনারা। তারা সেখানে যুদ্ধজাহাজ ও বিপুল সংখ্যক সেনা জমায়েত করে।

এমন পরিস্থিতিতে গত আগস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন মাদুরো। এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘আমাকে নিতে আসুন। আমি তার (ট্রাম্পের) জন্য প্রেসিডেন্সিয়াল প্যালেসে অপেক্ষা করব। দেরি করবেন না, কাপুরুষ।’

মাদুরোর ওই বক্তব্য নিয়ে রোববার (০৪ জানুয়ারি) ব্যঙ্গ করেছে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ। তারা মাদুরোর ওই বক্তব্যের সঙ্গে তাদের অভিযানের ভিডিও জুড়ে দিয়েছে, যেখানে মাদুরোকে ধরতে মার্কিন সেনাদের প্রস্তুতি এবং তাকে আটকের খবর দিতে শোনা যাচ্ছে।

জানা গেছে, শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের উচ্চ নিরাপত্তার এফটি টিউনা সামরিক ঘাঁটিতে ছিলেন মাদুরো ও তার স্ত্রী। যখন যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের সেনারা তাদের কাছে যান তখন তারা ঘুমিয়ে ছিলেন। ওই সময় খুব দ্রুত সময়ের অভিযান চালিয়ে তাদের ধরে নিয়ে আসে মার্কিন সেনারা। বর্তমানে তারা দুজন নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আছেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!