× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৯:৩৭ এএম

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো

‘মাতৃভূমির জন্য প্রয়োজনে আবার অস্ত্র ধরব’

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৯:৩৭ এএম

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ছবি : সংগৃহীত

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার পর কোকেন উৎপাদন ও সন্ত্রাসীদের আখড়া ঘোষণা দিয়ে কলম্বিয়ার বিরুদ্ধেও সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্রাম্প।  হুমকির পরিপ্রেক্ষিতে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সোমবার (৫ জানুয়রি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও পোস্টে বলেন, ‘আমি যদিও সামরিক ব্যক্তি নই, তবু আমি যুদ্ধ ও গোপন জীবনের অভিজ্ঞতা জানি। ১৯৮৯ সালের শান্তিচুক্তির পর আমি আর কখনো অস্ত্র ধরব না বলে শপথ করেছিলাম, কিন্তু মাতৃভূমির জন্য প্রয়োজনে আবার অস্ত্র ধরব- যে অস্ত্র আমি ধরতে চাই না।’

রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, কলম্বিয়া ভীষণ দুর্বল একটি দেশ, যা একজন অসুস্থ মানুষের দ্বারা পরিচালিত। ট্রাম্প দাবি করেন, পেত্রো কোকেন উৎপাদন ও যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। তার দেশে কোকেন মিল ও কোকেন কারখানা রয়েছে এবং এই কার্যক্রম আর বেশি দিন চলবে না।

ভেনেজুয়েলার মতো কলম্বিয়ায় সামরিক হস্তক্ষেপ হতে পারে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার কাছে কলম্বিয়ায় হামলার ব্যাপারটি শুনে ভালোই মনে হচ্ছে। কোনো প্রমাণ ছাড়াই তিনি দাবি করেন, ‘এটা শুনতে ভালো লাগে কারণ ওরা অনেক মানুষকে হত্যা করে।’

ডোনাল্ড ট্রাম্পের কলম্বিয়ার কোকেন উৎপাদন, মাদক পাচার, অস্ত্র ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের অভিযোগে নিজের পোস্টে গুস্তাভো বলেন, আমি কোনো মাদক ব্যবসায়ী নই। সংবিধানের সুরক্ষায় এবং সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে আমি বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় কোকেন জব্দের নির্দেশ দিয়েছি, কোকা পাতার চাষের বিস্তার থামিয়েছি এবং কোকা চাষি কৃষকদের মাধ্যমে স্বেচ্ছামূলক ফসল প্রতিস্থাপনের একটি বৃহৎ পরিকল্পনা শুরু করেছি। এই প্রক্রিয়া এখন ৩০,০০০ হেক্টর কোকা জমিজুড়ে রয়েছে এবং এটি ফসল প্রতিস্থাপনের সরকারি নীতির ক্ষেত্রে আমার সর্বোচ্চ অগ্রাধিকার; এই নীতি আমি নিজেই পরিচালনা করি।

তিনি আরও বলেন, ‘আমি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সব নিয়ম মেনে বোমাবর্ষণের নির্দেশ দিয়েছি। ফলে মাদক পাচারের অধীনস্থ সশস্ত্র গোষ্ঠীগুলোর শীর্ষ নেতৃত্ব নিহত ও গ্রেপ্তার হয়েছে। এসব গোষ্ঠী কৌশল হিসেবে শিশুদের নিয়োগ করত, যাতে তাদের নেতাদের ওপর বোমা না ফেলা হয়।’

স্বদেশ রক্ষার ব্যাপারে কলম্বিয়ার জনগণকে সর্বদা প্রস্তুত থাকতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি আমার জনগণের ওপর গভীর আস্থা রাখি, আমি সেই সৈনিকের ওপর আস্থা রাখি, যে জানে সে বলিভারের সন্তান এবং তার তিন রঙা পতাকার উত্তরাধিকারী। কলম্বিয়া চিরকাল স্বাধীন। বলিভারের অফিসাররা, সারি ভেঙে বিজয়ীর পদক্ষেপে এগিয়ে চলো।’

রূপালী বাংলাদেশ

Link copied!