× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৩:৪৮ পিএম

খারকিভে রাতভর রাশিয়ার হামলা, নিহত ৪

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৩:৪৮ পিএম

ছবি : আল-জাজিরা

ছবি : আল-জাজিরা

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার রাতভর হামলায় ৪ জন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় তিনি এসব তথ্য জানান। 

খারকিভের মেয়র ইগর তেরেখভ বলেন, শিশুদের একটি চিকিৎসা কেন্দ্রে রাশিয়া ড্রোন হামলা চালায়, এতে চিকিৎসা কেন্দ্রে আগুনের ঘটনা ঘটে। ইউক্রেনে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রতিদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। বিশেষ করে তীব্র শীতের সময় দেশটিতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত করতে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করছে। 

গত সপ্তাহে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘটনায় যুক্তরাষ্ট্রসহ কিয়েভের মিত্ররা তীব্র নিন্দা জানায়। ওয়াশিংটন এই হামলাকে এই যুদ্ধের একটি ‘বিপজ্জনক ও ব্যাখ্যাতীত উত্তেজনা’ বলে মন্তব্য করে। 

মস্কো সোমবার দাবি করেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনকে উদ্দেশ্যে করে ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ায় লভিভ অঞ্চলের একটি বিমান মেরামত কারখানায় এই হামলা চালানো হয়েছে। তবে পুতিনের বাসভবনে হামলার অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা

রূপালী বাংলাদেশ

Link copied!