× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১০:৪০ এএম

এবার নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠছে ইসরায়েল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১০:৪০ এএম

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক সেনাপ্রধান মোশে ইয়ালন। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক সেনাপ্রধান মোশে ইয়ালন। ছবি : সংগৃহীত

ইসরায়েলের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও কট্টরপন্থি সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং সাবেক সেনাপ্রধান মোশে ইয়ালনের দেওয়া বক্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। 

তেল আবিবের হাবিমা স্কয়ারে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে দেওয়া ভাষণে তিনি নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, বেন-গাভির ইরানি শাসকদের বিক্ষোভ দমনের সহিংস পদ্ধতিগুলো দেখে রীতিমতো ঈর্ষান্বিত হন এবং তিনিও ইসরায়েলে একই ধরনের কঠোর দমনপীড়ন চালাতে আগ্রহী।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষমতার মোহ এবং দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, নেতানিয়াহু শুধু তদন্ত কমিশন ও বিচারের হাত থেকে বাঁচতেই জোর করে নিজের গদি ধরে রেখেছেন। 

ইয়ালনের মতে, ইসরায়েল এখন কোনো বহিঃশত্রুর দ্বারা নয় বরং বর্তমান সরকারের কারণে অভ্যন্তরীণ হুমকির মুখে রয়েছে। তিনি অভিযোগ করেন, এই সরকার ইসরায়েলকে একটি স্বৈরাচারী, বর্ণবাদী এবং পশ্চাদপদ রাষ্ট্রে পরিণত করছে, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশটিকে একঘরে করে ফেলবে। 

চলমান এই রাজনৈতিক সংকটে ইসরায়েলিদের সামনে এখন দুটি পথ খোলা আছে বলে তিনি মনে করেন। এক. হয় ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি পৃথক রাষ্ট্র গঠন করা, দুই. না হয় দখলদারিত্ব ও জাতিগত নিধনের মতো ধ্বংসাত্মক পথ বেছে নেওয়া।

রূপালী বাংলাদেশ

Link copied!