ইন্দোনেশিয়ায় নিখোঁজ একটি ছোট উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীদের ধারণা, মেঘাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি এলাকায় পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে ১১ জন আরোহী ছিলেন।
রোববার (১৮ জানুয়ারি) উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের সন্ধান পান। এর এক দিন আগে শনিবার ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভার যোগজাকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে যাওয়ার পথে উড়োজাহাজটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায়।
মাকাসারের অনুসন্ধান ও উদ্ধার দপ্তরের প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, রোববার সকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার থেকে উদ্ধারকারী দল মাউন্ট বুলুসারাউং পাহাড়ের ঢালে বনঘেরা এলাকায় উড়োজাহাজের একটি ছোট জানালার মতো অংশ দেখতে পায়। পরে ওই স্থানে অভিযান চালিয়ে উড়োজাহাজের মূল অংশ এবং লেজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বড় ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। উদ্ধারকাজ চলমান রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন