× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৩:৫৮ পিএম

নাইজেরিয়ায় বিমান হামলায় অন্তত ৪০ বোকো হারাম সদস্য নিহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৩:৫৮ পিএম

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে দুই দিনব্যাপী বিমান বাহিনীর অভিযান। ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে দুই দিনব্যাপী বিমান বাহিনীর অভিযান। ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে দুই দিনব্যাপী বিমান অভিযানে অন্তত ৪০ জন বোকো হারাম জঙ্গি নিহত হয়েছে। এ ছাড়া আরও বেশ কয়েকজন জঙ্গি আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী । 

রোববার (১৮ জানুয়ারি) এক সরকারি বিবৃতিতে বিমান বাহিনীর মুখপাত্র এহিমেন এজোদামে জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবার বর্নো রাজ্যের বিভিন্ন এলাকায় বোকো হারামের আস্তানা লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালানো হয়। এসব হামলায় সন্ত্রাসী গোষ্ঠীটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

২০০৯ সাল থেকে নাইজেরিয়া সরকার বোকো হারাম ও তাদের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। দীর্ঘ এই সংঘাতে এখন পর্যন্ত কয়েক দশক হাজার মানুষ নিহত হয়েছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নাইজেরিয়ার পাশাপাশি ক্যামেরুন, চাদ ও নাইজার—এই লেক চাদ অববাহিকার দেশগুলোও এর ভয়াবহ প্রভাবের মুখে পড়েছে।

সাম্প্রতিক এই বিমান হামলাকে বর্নো রাজ্যে জঙ্গিগোষ্ঠীগুলোর কার্যক্রম দুর্বল করার ধারাবাহিক সামরিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। অঞ্চলটি দীর্ঘদিন ধরেই বোকো হারামের অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।
 

রূপালী বাংলাদেশ

Link copied!