× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ১১:২৭ এএম

সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৩১১৭ : ইরান সরকার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ১১:২৭ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা নিয়ে প্রথমবারের মতো দাপ্তরিক তথ্য প্রকাশ করেছে দেশটির ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার। বুধবার (২১ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ডিসেম্বরের শেষভাগ থেকে শুরু হওয়া এই বিক্ষোভে ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (২১ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশনের বরাতে এই পরিসংখ্যান প্রকাশ করে। 

সরকারি হিসাব অনুযায়ী, নিহতদের মধ্যে ২ হাজার ৪২৭ জনকে ‘শহিদ’ এবং ৬৯০ জনকে ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। ‘শহিদ’ তালিকায় সাধারণ বেসামরিক বিক্ষোভকারী ছাড়াও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা রয়েছেন বলে জানানো হয়েছে।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের (ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল) সচিব আলী আকবর পৌরজামশিদিয়ান রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যেসব ব্যক্তি বিক্ষোভের নামে সন্ত্রাস, দাঙ্গা এবং সরকারি ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, তাদের ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।’

তিনি আরও দাবি করেন, ‘নিহতদের মধ্যে শহিদদের সংখ্যা সন্ত্রাসী-দাঙ্গাকারীদের তুলনায় অনেক বেশি। এই তথ্যই প্রমাণ করে, সরকার শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছে।’

তবে সরকার ঘোষিত সংখ্যার সঙ্গে দ্বিমত প্রকাশ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (HRANA) জানিয়েছে, বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৪ হাজার ৫৬০ জন নিহত হয়েছেন। 

এর আগে, গত ১৮ জানুয়ারি ইরানের এক সরকারি কর্মকর্তা বিক্ষোভে অন্তত ৫ হাজার জন নিহত হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!