× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০১:২৭ পিএম

৫০ পর্যন্ত লিখতে না পারায় মেয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০১:২৭ পিএম

ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত বাবা। ছবি : সংগৃহীত

ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত বাবা। ছবি : সংগৃহীত

নিজের চার বছর বয়সি মেয়েকে পড়াতে বসেছিলেন বাবা। এক এক করে বিভিন্ন বিষয় নিয়ে মেয়েকে পড়াচ্ছিলেন তিনি। একটা সময় অংক বই বের করেন। এরপর মেয়েকে বলেন ১ থেকে ৫০ পর্যন্ত লিখতে। মেয়েটি লেখাও শুরু করেন। কিন্তু কয়েকটি সংখ্যা লেখার পর পরের সংখ্যা আর মনে করতে পারছিলে না সে। এর পরেই ঘটে বিপত্তি।

৫০ পর্যন্ত লিখতে না পারায় মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সেই বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের হরিয়ানার ফরিদাবাদে। মেয়েকে হত্যার অভিযোগ উঠা ওই বাবার নাম কৃষ্ণ জয়সওয়াল। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ বলছে, উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বাসিন্দা কৃষ্ণ। ফরিদাবাদে স্ত্রী-মেয়েকে নিয়ে ভাড়াবাড়িতে থাকতেন। কৃষ্ণ ও তার স্ত্রী দুজনই ফরিদাবাদে বেসরকারি সংস্থায় কাজ করেন। তারা দুজনে পালা করে মেয়ের দেখাশোনা করতেন। কৃষ্ণের স্ত্রী দিনে অফিস করেন। ফলে সে সময় মেয়েকে দেখাশোনা করতেন কৃষ্ণ। স্ত্রী বাড়ি ফিরলে রাতে কাজে যেতেন কৃষ্ণ।

গত ২১ জানুয়ারি মেয়েকে পড়াতে বসেছিলেন কৃষ্ণ। সে ৫০ পর্যন্ত লিখতে না পারায় মেজাজ হারিয়ে ফেলেন তিনি। তারপর মেয়েকে মারধর শুরু করেন। সন্ধ্যায় কৃষ্ণের স্ত্রী বাড়িতে ফিরে মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে কৃষ্ণকে গ্রেপ্তার করে। মারধরের কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

খবর : আনন্দবাজার।

Link copied!