ওয়াশিংটন তেহরানে হামলা করলে তা পুরো অঞ্চলে সংঘাতে রূপ নেবে বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা উত্তেজনা এবং সামরিক মহড়ার মধ্যেই এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার (১ ফেব্রুয়ারি) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
খামেনি বলেন, আমেরিকানদের জানা উচিত তারা যদি যুদ্ধ শুরু করে তাহলে এবার এটি একটি আঞ্চলিক যুদ্ধ হবে। ৮৬ বছর বয়সি খামেনির এই মন্তব্য এখন পর্যন্ত তার সবচেয়ে সরাসরি হুমকি।
তেহরান সতর্ক করে দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানে হামলার নির্দেশ দেন, তাহলে তারা ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক সম্পদকে লক্ষ্যবস্তু করবে। এর আগে গতকাল ট্রাম্প বলেছিলেন, ইরান ওয়াশিংটনের সাথে ‘গুরুত্ব সহকারে কথা বলছে’।
এদিকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে হরমুজ প্রণালীর পাশাপাশি চলতি মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণ চীন সাগরে চীন, রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া করবে বলে ঘোষণা দিয়েছে ইরান। সেই সাথে দেশটির নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন