ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জে ফের একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১২:৩৬ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিজ্ঞান সংস্থার (বিএমকেজি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৫.১ রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১১ কিলোমিটার গভীরে। এপিসেন্টার বা কেন্দ্র ছিল সাউমলাকি শহর থেকে প্রায় ১৫১.২ কিলোমিটার (৯৪.২ মাইল) দূরে।
জানা যায়, উৎপত্তিস্থলের নিকটবর্তী এলাকায় কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হলেও, কেন্দ্র থেকে দূরের সাউমলাকি শহরে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া মূলত ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে থাকে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন