কিউবায় ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার (০৮ ফেব্রুয়ারি) ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।
ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৫ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৫.৯ বলে জানানো হলেও পরে তা সংশোধন করে ৫.৫ মাত্রা নির্ধারণ করা হয়।
এখন পর্যন্ত এই ভূমিকম্পে হতাহত বা উল্লেখযোগ্য কোনো বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, কিউবা একটি ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি ক্যারিবীয় প্লেট ও উত্তর আমেরিকান প্লেটের সংযোগস্থলের কাছাকাছি অবস্থান করায় এখানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। বিশেষ করে ওরিয়েন্ট ফল্টসহ কয়েকটি সক্রিয় ফল্ট সিস্টেমের কারণে এই অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন