× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৯:৩৪ এএম

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ১১

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৯:৩৪ এএম

পাকিস্তানের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাসচালক ও কন্ডাক্টরসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে খাইরপুর জেলার টান্ডো মাস্তি এলাকায় জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও উদ্ধারকারী সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী কোচের সঙ্গে ভারী কংক্রিট গার্ডার বহনকারী ট্রেইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন যাত্রী, বাসচালক ও কন্ডাক্টরসহ মোট ১১ জন প্রাণ হারান। আহত অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনার শিকার বাসটি পাঞ্জাব থেকে করাচির উদ্দেশ্যে যাচ্ছিল। উদ্ধারকারী সংস্থা ইধি ফাউন্ডেশন নিহতদের মরদেহ খাইরপুর সিভিল হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার পর সিন্ধ পুলিশের মহাপরিদর্শক সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দেন। পাশাপাশি আশপাশের এলাকায় জরুরি সহায়তা নিশ্চিত এবং আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য সড়ক চলাচল স্বাভাবিক রাখতে বলা হয়।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এম-৯ মোটরওয়েতে কাঠোরের কাছে তেলবাহী ট্যাংকার, একটি বাস ও আরও কয়েকটি যানবাহনের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হন। ওই দুর্ঘটনায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন প্রাণ হারান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি কোচ সড়কের উল্টো পাশে চলছিল। এ ঘটনায় গাদাপ থানায় অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা (এফআইআর) দায়ের করা হয়েছে।

এফআইআর সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে একটি তেলবাহী ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেইলার ও অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। এরপর উল্টো দিক থেকে আসা বাসসহ আরও কয়েকটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই ট্যাংকারচালকসহ কয়েকজন নিহত হন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!