× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৪:৪৯ পিএম

সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন শুল্ক ঘোষণা ট্রাম্পের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৪:৪৯ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বৈশ্বিক শুল্ক বাতিল করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আদালত তার রায়ে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখতিয়ারের বাইরে গিয়ে শুল্ক আরোপ করছেন।

এদিকে, সর্বোচ্চ আদালতের এই রায়কে তোয়াক্কাই করছেন না ট্রাম্প। উল্টো আদালতকে ‘কলঙ্ক’ ও ‘বিদেশি স্বার্থে প্রভাবিত’ বলে আক্রমণ করেছেন তিনি। আদালতের নিষেধাজ্ঞা এড়াতে বিকল্প আইনের দোহাই দিয়ে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপেরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সুপ্রিম কোর্টের ৬-৩ ব্যবধানের রুলিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সর্বোচ্চ আদালত জানিয়েছেন, মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়া ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট’ (আইইইপিএ) ব্যবহার করে এভাবে ঢালাও শুল্ক আরোপ করা যায় না।

এই রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প উদারপন্থি বিচারপতিদের ‘দেশের কলঙ্ক’ এবং তার পক্ষে না থাকা রক্ষণশীল বিচারপতিদের সংবিধানের প্রতি ‘অদেশপ্রেমিক ও অনুগত নয়’ বলে অভিহিত করেন। তিনি সাফ জানিয়ে দেন, ‘শুল্ক আরোপের অধিকার আমার আছে এবং সবসময়ই ছিল।’

বিকল্প পথে পাল্টা আঘাত

আদালত আইনি পথ বন্ধ করলেও ট্রাম্প ১৯৬২ সালের ‘ট্রেড এক্সপ্যানশন অ্যাক্ট’ ব্যবহার করে নতুন করে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

আগামী তিনদিনের মধ্যেই এই নতুন ১০ শতাংশ শুল্ক কার্যকর হতে যাচ্ছে, যা আগামী ১৫০ দিনের জন্য কার্যকর থাকবে।

ট্রাম্প জানিয়েছেন, আগামী পাঁচ মাস বিভিন্ন দেশের ‘অন্যায্য বাণিজ্য নীতি’ নিয়ে তদন্ত করা হবে, যার ভিত্তিতে পরবর্তীতে আরও স্থায়ী বা উচ্চহারে শুল্ক আরোপ করা হতে পারে।

অর্থনীতিতে প্রভাব ও অনিশ্চয়তা

ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি থেকে ২০২৬ থেকে ২০৩৫ সালের মধ্যে প্রায় ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল। অক্সফোর্ড ইকোনমিকসের তথ্য বলছে, সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে কার্যকর শুল্কের হার ১২ দশমিক ৭ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৩ শতাংশে নেমে আসতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই জেদ মার্কিন অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়িয়ে তুলবে। সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির সিনিয়র ফেলো র‍্যাচেল জিয়েম্বা বলেন, এটি ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় বাধা, কারণ এখন চাইলেই দ্রুত শুল্ক কার্যকর করা কঠিন হবে।

কূটনৈতিকে অস্ত্র হিসেবে শুল্ক

গত এক বছরে ট্রাম্প কেবল রাজস্ব আদায়ের জন্য নয়, বরং বিভিন্ন দেশকে মার্কিন পররাষ্ট্রনীতি মানতে বাধ্য করতেও শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ, রাশিয়ার কাছ থেকে তেল কেনার অপরাধে ভারতের ওপর ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিলেন তিনি।

এখন আইনি লড়াইয়ে শুল্কের ক্ষমতা কিছুটা খর্ব হওয়ায় ট্রাম্প অন্যান্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা সামরিক শক্তির দিকে আরও বেশি ঝুঁকে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

রূপালী বাংলাদেশ

Link copied!