ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াবে না ন্যাটো

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৪:৪৫ এএম
ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে। ছবি: রয়টার্স

পশ্চিমা সামরিক জোট ন্যাটো জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের প্রশংসা সত্ত্বেও তারা সরাসরি কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে না।

ব্রাসেলসে জার্মানির এআরডি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে এ কথা বলেন। 

এ সময় তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা কমানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যৌথ উদ্যোগ নিচ্ছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে তিনি আরও জানান, এই লড়াইয়ে ন্যাটোর জড়িয়ে পড়া বা অংশ নেওয়ার কোনো পরিকল্পনা একেবারেই নেই। 

পাশাপাশি উল্লেখ করেন, জোটগত সিদ্ধান্ত না থাকলেও সদস্য দেশগুলো চাইলে ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রকে সমর্থন বা সহযোগিতা করতে পারে।

সূত্র: আল জাজিরা