× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৬:৫৫ পিএম

স্থগিতাদেশের পর আমিরাতে ফের বিমান চলাচল স্বাভাবিক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৬:৫৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ রাখার পর আবারও স্বাভাবিক হয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিমান চলাচল। মঙ্গলবার (১৭ মার্চ) দেশটির জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (জিসিএএ) আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়ামের প্রতিবেদনে বলা হয়, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সেই মূল্যায়নের ভিত্তিতেই আকাশপথে ফ্লাইট পরিচালনা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জিসিএএ জানিয়েছে, যাত্রী ও বিমান চলাচলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আকাশপথে রিয়েল-টাইম পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে যাত্রী ও এয়ারলাইন্সগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সংস্থাটি জানায়, যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় তাদের টিম প্রস্তুত রয়েছে।

এর আগে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরানের দিক থেকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাময়িকভাবে দেশের আকাশসীমা বন্ধ রাখা হয়েছিল।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকে। পরবর্তীতে ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি আন্তর্জাতিক বিমান চলাচলেও প্রভাব পড়ে।

রূপালী বাংলাদেশ

Link copied!