× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৪:৩৮ পিএম

এবার ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নিহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৪:৩৮ পিএম

আইআরজিসি মুখপাত্র আলী মোহাম্মদ নায়েইনি। ছবি- সংগৃহীত

আইআরজিসি মুখপাত্র আলী মোহাম্মদ নায়েইনি। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ ) আইআরজিসি আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ টেলিগ্রামে জানিয়েছে, আইআরজিসির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

তবে নায়িনি ঠিক কখন নিহত হয়েছেন বা সাম্প্রতিক মধ্যরাতের হামলাগুলোর সঙ্গে তার মৃত্যু সংশ্লিষ্ট কি না—এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ওই হামলাগুলোর বেশ কয়েকটি পূর্ব তেহরানে আঘাত হানে, আর বাকি হামলা চালানো হয় কারাজ, কেরমান, বন্দর লেঙ্গে ও কাশানসহ বিভিন্ন শহরে।

কাশানের বাসিন্দা নায়িনি ছিলেন ৬৮ বছর বয়সী সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল। ২০২৪ সালে তাকে আইআরজিসির মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

নিহত হওয়ার আগে এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা সত্ত্বেও তেহরান এখনও ক্ষেপণাস্ত্র উৎপাদনে সক্ষম। তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান, এই লড়াই অব্যাহত থাকবে।

Link copied!