মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সীমান্তে উত্তেজনা ক্রমবর্ধমান থাকায়, সংঘাতের প্রভাব যুদ্ধক্ষেত্রের বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে উগান্ডার চিফ অব জেনারেল স্টাফ মুহুজি কাইনেরুগাবা একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়ে বলেছেন, যদি ইসরায়েল পরাজিত হয়, তাহলে তার দেশ এই যুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়াতে পারে।
মুহুজি কাইনেরুগাবা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বিশ্ব এই যুদ্ধে ক্লান্ত। তবে, ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার যেকোনো প্রচেষ্টা আমাদেরকে যুদ্ধে জড়িয়ে দেবে। আমরা ইসরায়েলের পাশে থাকব।’
এই বার্তাকে কূটনৈতিক মহলে উগান্ডার পক্ষ থেকে সম্ভাব্য সংঘাতে অংশগ্রহণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ, কাইনেরুগাবা গত মাসে ঘোষণা করেছিলেন- ১৯৭৬ সালে এনতেবে অভিযানে নিহত ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ভাই, ইয়োনি নেতানিয়াহুর সম্মানে উগান্ডায় একটি মূর্তি স্থাপন করা হবে।0
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি, তেহরান ও ওয়াশিংটন প্রশাসনের মধ্যে আলোচনার এক পর্যায়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালায়।
এর জবাবে ইরান ইসরায়েল ছাড়াও কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং বাহরাইনসহ বিভিন্ন আঞ্চলিক স্থানে হামলা চালায়, যেখানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে।
ইরানি কর্মকর্তাদের দাবি অনুযায়ী, এই হামলায় ইরানের নেতা আলী খামেনিসহ বহু উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া, নিহতের সংখ্যা ১ হাজার ৩৪৮ ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা ১৭ হাজারের বেশি।
মধ্যপ্রাচ্যে এই উত্তেজনার কারণে যুদ্ধের সম্ভাব্য বিস্তার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বেড়েই চলেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, উগান্ডার মতো দেশগুলো যদি সংঘাতে যোগ দেয়, তবে পরিস্থিতি আরও জটিল ও বিপজ্জনক হয়ে উঠতে পারে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন