× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৬:৪৯ পিএম

আরব আমিরাতের প্রধান গ্যাস কেন্দ্রে আগুন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৬:৪৯ পিএম

আরব আমিরাতের প্রধান গ্যাস কেন্দ্র। ছবি : সংগৃহীত

আরব আমিরাতের প্রধান গ্যাস কেন্দ্র। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র ‘হাবশান গ্যাস কমপ্লেক্স’। সেখানে ক্ষেপণাস্ত্র বা ড্রোন আঘাত হানার চেষ্টা করে। একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ আছড়ে পড়লে গ্যাসক্ষেত্রে আগুন ধরে যায়।

শুক্রবার (৩ এপ্রিল) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। আবুধাবি মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে আবুধাবি মিডিয়া অফিস জানায়, কর্তৃপক্ষ এ অগ্নিকাণ্ড মোকাবিলায় কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্যাসক্ষেত্রের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে তেল শোধনাগারের পর এবার কুয়েতের একটি বিদ্যুৎ ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার স্থানীয় সময় দুপুরের আগেই প্ল্যান্টটিতে আঘাত হানার কথা জানানো হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। এর কয়েক ঘণ্টা আগে ভোরে ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছিল মিনা আল-আহমাদি তেল শোধনাগার।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানায়, হামলায় শোধনাগারের একাধিক কার্যকর ইউনিটে আগুন ধরে যায়, তবে কোনো কর্মী আহত হননি। দ্রুত ঘটনাস্থলে জরুরি ও দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ সংক্রান্ত সংস্থাগুলো শোধনাগারের আশপাশের বায়ুর মান পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে সম্ভাব্য তেজস্ক্রিয়তা ছড়ানোর গুজবও তারা অস্বীকার করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!