× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৮:৩৭ পিএম

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৮:৩৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের স্থায়ী অবসান চেয়ে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের সাময়িক বিরতি শত্রুপক্ষকে নতুন করে শক্তি সঞ্চয় এবং যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেবে। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা’র তথ্য অনুযায়ী, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, তারা কোনো সাময়িক সমাধান নয়, বরং যুদ্ধের সম্পূর্ণ ইতি চায়।

এর আগে আজ রয়টার্স এবং অ্যাক্সিওস-এর প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীরা ৪৫ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছে, যা দুই ধাপের একটি চুক্তির মাধ্যমে স্থায়ী শান্তির দিকে এগোবে।

ইসমাইল বাঘেই আরও জানান, পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটন ইরানের কাছে যুদ্ধ শেষ করার জন্য যে ১৫ দফা দাবি পাঠিয়েছিল, তার একটি জবাব তৈরি করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের দেওয়া দাবিগুলোকে অনেক বেশি, অস্বাভাবিক এবং অযৌক্তিক বলে বর্ণনা করেছেন বাঘেই। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা খুবই বাজে বলেও উল্লেখ করেছেন তিনি।

সূত্র: সিএনএন
 

রূপালী বাংলাদেশ

Link copied!