হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের সুরক্ষায় একটি প্রস্তাবের ওপর আজ (মঙ্গলবার) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হতে পারে। তবে ভেটো ক্ষমতাধারী চীন বলপ্রয়োগের অনুমোদনের বিরোধিতা করায় প্রস্তাবটি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কূটনীতিকেরা।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। হামলা শুরুর পর তেলের দাম বেড়ে যায়।
পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে এই যুদ্ধ চলছে। এই সময়কালে তেহরান বেশির ভাগ সময়ের জন্য বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ রাখে।

যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখেও ইরান এই প্রণালি খুলতে অনীহা দেখাচ্ছে। তারা যুদ্ধের স্থায়ী অবসান চায়।
বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, চীনের আপত্তির মুখে খসড়া প্রস্তাব থেকে বলপ্রয়োগের অনুমোদন বাদ দিয়ে প্রতিরক্ষামূলক সমন্বয়ের আহ্বান রাখা হয়েছে।
কূটনীতিকেরা বলছেন, কূটনীতিকেরা বলছেন, প্রস্তাবটি দুর্বল করায় তা পাসের সম্ভাবনা বেড়েছে। তবে ভোটাভুটির ফলাফল এখনো অনিশ্চিত।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন