× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৪:৩৬ পিএম

‘মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন ভূপাতিতে সহায়তা করেছে ইউক্রেন’

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৪:৩৬ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইরানের তৈরি শাহেদ ড্রোন ভূপাতিত করতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে সহায়তা করেছে ইউক্রেন বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা  আল জাজিরা।

প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, গত সপ্তাহেমধ্যপ্রাচ্য সফর করেন  জেলেনস্কি। সে সময় উপসাগরীয় দেশগুলো প্রতিদিন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ছিল। ইরান পূর্বে রাশিয়াকে যে শাহেদ ড্রোন সরবরাহ করেছিল, সেগুলোর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জেলেনস্কি লিখেন,  আমরা আমাদের সামরিক বিশেষজ্ঞদের মধ্যপ্রাচ্যে পাঠিয়েছি, যার মধ্যে ইন্টারসেপ্টর ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধ বিশেষজ্ঞরাও ছিলেন।

তিনি লিখেন, আমরা কয়েকটি দেশকে শিখিয়েছি কীভাবে ইন্টারসেপ্টর ব্যবহার করে ড্রোন প্রতিহত করা যায়। আমরা কি ইরানি শাহেদ ড্রোন ধ্বংস করেছি? হ্যাঁ, করেছি। আমরা কি শুধু একটি দেশে এটি করেছি? না, কয়েকটি দেশে করেছি। আমার দৃষ্টিতে, এটি একটি সাফল্য।

রূপালী বাংলাদেশ

Link copied!