× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৯:২৮ পিএম

নাইজেরিয়ায় বিমান হামলায় দুই শতাধিক বেসামরিকের মৃত্যুর শঙ্কা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৯:২৮ পিএম

প্রতীকী ছবি ।

প্রতীকী ছবি ।

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে বিমান হামলায় কমপক্ষে ২০০ বেসামরিক নাগরিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১১ এপ্রিল) রাতে দেশটির ইসলামি জঙ্গি গোষ্ঠীদের লক্ষ্য করে বিমান বাহিনী এ হামলা চালায় বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর ও বাসিন্দারা।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, বর্নো প্রদেশের সীমান্তবর্তী ইউবে এলাকায় এ হামলা হয়। এলাকাটি দীর্ঘদিন ধরে বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর প্রাণকেন্দ্র তথা ঘাঁটি হিসেবে পরিচিত।

নাইজেরিয়ান বিমান বাহিনী জানায়, তারা বর্নো প্রদেশের জিল্লি এক্সিস এলাকায় হামলা চালিয়ে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের একাধিক সদস্যকে হত্যা করে। বিবৃতিতে বেসামরিক এলাকা তথা মার্কেট এলাকায় হামলার ব্যাপারে কোন কিছুই জানানো হয়নি।

আন্তর্জাতিক মানবিক সংস্থা ও তিন জন স্থানীয় বাসিন্দা হামলা ও নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।ইউবে প্রদেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থা (সেমা) জানায়, জিল্লি মার্কেট এলাকায় হামলার প্রাথমিক সত্যতা তারা পেয়েছে। এতে অসংখ্য ব্যক্তি আহত হয়েছে বলে জানায় সংস্থাটি।

রূপালী বাংলাদেশ/ ইমরান

Link copied!