× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৩:৩৫ পিএম

লিমনের স্বপ্ন ছিল পিএইচডি শেষে দেশে ফিরে শিক্ষকতা করা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৩:৩৫ পিএম

জামিল লিমন। ছবি : সংগৃহীত

জামিল লিমন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী মো. জামিল লিমনের রহস্যজনক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। নিখোঁজের চারদিন পর শুক্রবার সকালে একটি ব্রিজের ওপর থেকে লিমনের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। 

এই নৃশংস ঘটনার প্রধান সন্দেহভাজন হিসেবে লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়াহ-কে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। তবে লিমনের সাথে নিখোঁজ হওয়া অপর বাংলাদেশি ছাত্রী নাহিদা বৃষ্টির ভাগ্য নিয়ে এখনো কাটেনি ঘোর অনিশ্চয়তা।

লিমনের মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই হিলসবোরো কাউন্টি পুলিশ লিমনের রুমমেট হিশামকে গ্রেপ্তার করে। তবে এই গ্রেফতার প্রক্রিয়া ছিল নাটকীয়তায় ভরপুর।

 

অভিযুক্ত হিশাম তার বাড়িতে নিজেকে ব্যারিকেড দিয়ে অবরুদ্ধ করে রাখলে সোয়াট টিম অভিযানে নামে। দীর্ঘ সময় পর সাঁজোয়া যানের মুখে হিশাম আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তার বিরুদ্ধে মরদেহ স্থানান্তর, তথ্যপ্রমাণ লোপাট এবং পারিবারিক সহিংসতার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

নিহত জামিল লিমন ছিলেন দক্ষিণ ফ্লোরিডার জলাভূমি রক্ষায় জেনারেটিভ এআই ব্যবহার সংক্রান্ত গবেষক। লিমনের ভাই জুবায়ের আহমেদ জানান, লিমনের স্বপ্ন ছিল পিএইচডি শেষ করে বাংলাদেশে ফিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া। 

তবে তা হয়নি, লাশ হয়ে ফিরবেন মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী মো. জামিল লিমন।

এদিকে, জামিল লিমনের মরদেহ পাওয়া গেলেও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বিথী এখনো নিখোঁজ। বিথীকে সর্বশেষ গত ১৬ এপ্রিল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের 'ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস' ভবনে দেখা গিয়েছিল। 

রূপালী বাংলাদেশ

Link copied!