× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০২:১২ এএম

সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি ১১ নাবিকসহ তেলবাহী জাহাজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০২:১২ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সোমালিয়ার উপকূলের কাছে জলদস্যুদের হাতে একটি তেলবাহী জাহাজ জিম্মি হওয়ার খবর পাওয়া গেছে। জাহাজটিতে থাকা ১১ জন পাকিস্তানি নাবিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নাবিকদের জিম্মি করে রাখা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) জিওটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘অনার-২৫’ নামের জাহাজটি ২১ এপ্রিল জলদস্যুদের হামলার শিকার হয় এবং পরে সেটি দখলে নেয় তারা।

পাকিস্তানের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রণালয় ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, নাবিকদের নিরাপদ উদ্ধারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রী জুনাইদ আনোয়ার চৌধুরী ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধার অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। জাহাজে থাকা নাবিকদের মুক্তির জন্য সোমালিয়া সরকারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে।

এর আগে ২০২৪ সালে একই ধরনের ঘটনায় সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী একটি কার্গো জাহাজ ও এর ২৩ জন নাবিককে অপহরণ করেছিল জলদস্যুরা। পরে মুক্তিপণের বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হয়।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক নৌবাহিনীর উপস্থিতি কমে যাওয়ায় ভারত মহাসাগর এলাকায় জলদস্যুতা আবারও বৃদ্ধি পাচ্ছে, যা বৈশ্বিকভাবে উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!