× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ১০:২৯ পিএম

তেলের বাজার নিয়ে নতুন শঙ্কার কথা জানাল রাশিয়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ১০:২৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিশ্বব্যাপী তেলের বাজার নিয়ে নতুন শঙ্কার কথা জানিয়েছে রাশিয়া। দেশটির উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হলেও তেলের বাজার স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগবে।

এক সাক্ষাৎকারে নোভাক বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সম্পদের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে, যা স্বল্প সময়ের মধ্যে কাটিয়ে ওঠা সহজ হবে না। এই সংকট খুবই গভীর হতে চলেছে। যুদ্ধের এই সময়ে বিপুল পরিমাণ ব্যারেল তেল বাজারে পৌঁছায়নি এবং হরমুজ প্রণালিতে বহু জাহাজ আটকা পড়ে আছে। তেলের বাজারে ভারসাম্য ফিরিয়ে আনতে এবং পূর্বের পর্যায়ে ফিরে আসতে অবশ্যই কিছুটা সময় লাগবে। হয়ত কয়েক মাসও লেগে যেতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েল যৌথ হামলার পর থেকে তেহরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বজায় রেখেছে। যার ফলে প্রধানত এশিয়াজুড়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে।

সূত্র: আল জাজিরা

রূপালী বাংলাদেশ

Link copied!