× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৩:১৮ পিএম

বি১-বি২ ভিসাধারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৩:১৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা (বি১/বি২) ব্যবহার করে দেশটিতে অবস্থানের সময় কোনো মার্কিন প্রতিষ্ঠানে চাকরি করা বা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ এমন সতর্কবার্তা দিয়েছে মার্কিন দূতাবাস।

শনিবার (২ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে থাকাকালে নির্দিষ্ট কিছু ব্যবসায়িক কাজ করা গেলেও কর্মসংস্থানে যুক্ত হওয়া যাবে না।

বার্তায় বলা হয়েছে, বি১/বি২ ভিসাধারীরা চুক্তি নিয়ে আলোচনা, ব্যবসায়িক দরকষাকষি কিংবা বিভিন্ন সম্মেলনে অংশ নেওয়ার মতো কার্যক্রম পরিচালনা করতে পারবেন। তবে যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো ধরনের বেতন বা আর্থিক সুবিধা গ্রহণ করা এবং দেশটির কোনো নিয়োগকর্তার অধীনে কাজ করা ভিসার শর্তের পরিপন্থী।

এর আগেও মার্কিন দূতাবাস ভিসা ব্যবহারের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছিল। সেখানে বলা হয়, কেবল সন্তানকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিজিটর ভিসা ব্যবহার করা গ্রহণযোগ্য নয়। কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন, এটাই ভ্রমণের প্রধান উদ্দেশ্য, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা আবেদন সরাসরি বাতিল হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!