× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৭:১৪ এএম

ইরানের সঙ্গে অগ্রগতি, হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ট্রাম্পের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৭:১৪ এএম

ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

ট্রাম্প জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তি নিয়ে অগ্রগতির কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে তিনি বলেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আগের মতোই বহাল থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, সম্ভাব্য চুক্তি চূড়ান্ত করা ও স্বাক্ষরের সম্ভাবনা যাচাই করতেই ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

প্রসঙ্গত, হরমুজ প্রণালিতে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজ চলাচল স্বাভাবিক করতে সোমবার থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এ উদ্যোগকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করে তা প্রতিরোধের ঘোষণা দেয় ইরান।

সূত্র: আল জাজিরা

রূপালী বাংলাদেশ

Link copied!