× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ১০:৩৮ পিএম

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ১০:৩৮ পিএম

জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। ছবি : সংগৃহীত

জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। ছবি : সংগৃহীত

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।

স্থানীয় সময় শুক্রবার (৮ মে) বিশ্ববিদ্যালয়টির বসন্তকালীন সমাবর্তনে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

সমাবর্তন অনুষ্ঠানে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের এক প্রতিনিধি লিমন ও বৃষ্টির পরিবারের পক্ষে ডিগ্রি গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত আয়োজিত ‘স্প্রিং ২০২৬’ সমাবর্তনে প্রায় ৮ হাজার শিক্ষার্থীর সঙ্গে এই দুই বাংলাদেশি শিক্ষার্থীকেও ডিগ্রি দেওয়া হয়।

সমাবর্তনের শুরুতে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া ডক্টরাল ডিগ্রি প্রদানের মূল অনুষ্ঠানে তাদের সম্মানে নির্ধারিত পোশাকে সাজানো দুটি খালি চেয়ার রাখা হয়।

এ বছর ডক্টরাল ডিগ্রিপ্রাপ্ত ৩৯৩ জনের তালিকায় জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার এই দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ হন। আট দিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে ৩০ এপ্রিল শনাক্ত করা হয় বৃষ্টির মরদেহ।

এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘেরহেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে দাখিল করা নথিতে বলা হয়, ধারালো অস্ত্রের একাধিক আঘাতে লিমনকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি পরিকল্পিত প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।

Link copied!