× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০১:০১ এএম

ভারতের উত্তর প্রদেশে বৃষ্টি-বজ্রপাতে নিহত ১১১

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০১:০১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ ধুলিঝড়, প্রবল বৃষ্টি ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৭২ জন। বুধবার সন্ধ্যায় রাজ্যের ২৬টির বেশি জেলায় আকস্মিক এই দুর্যোগ আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে।

রাজ্যের ত্রাণ কমিশনারের দপ্তর জানিয়েছে, ঝড়, শিলাবৃষ্টি, ভারী বর্ষণ এবং বজ্রপাত মিলিয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে। দুর্যোগে প্রায় ১৭০টি গবাদিপশুও মারা গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২২৭টি বাড়িঘর।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অনেকেই গাছ উপড়ে পড়ে কিংবা দেয়াল ও ভবন ধসে নিহত হয়েছেন। এছাড়া বজ্রপাতেও বহু মানুষের প্রাণহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা চালাতে পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দল চেইনস ও ক্রেন ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে।

ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে দুর্গত এলাকাগুলোতে জরুরি সহায়তা ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!