× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০২:২০ এএম

‘সময় ফুরিয়ে আসছে’— ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০২:২০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর ইরানকে কঠোর ভাষায় নতুন হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং ইরানকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘সময় ফুরিয়ে আসছে। তাদের (ইরান) দ্রুত কিছু করা উচিত, খুব দ্রুত। অন্যথায় তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না।’

পুরো পোস্টে বড় অক্ষরে তিনি আরও লেখেন, ‘সময় অত্যন্ত মূল্যবান!’

এর আগে ট্রাম্প নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘এটি ছিল ঝড়ের আগের শান্ত অবস্থা।’

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, গত মাসে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার প্রস্তুতি আরও জোরদার করেছে।

ইসরায়েলের এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, রোববার ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ হয় এবং আলোচনার মূল বিষয় ছিল ইরান।

নেতানিয়াহুর সঙ্গে এই ফোনালাপের কয়েক দিন আগেই চীন সফর শেষ করে দেশে ফেরেন ট্রাম্প। সফরকালে তিনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানকে ঘিরে চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

যদিও এ বিষয়ে শি জিনপিং সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধ পরিস্থিতির তীব্র সমালোচনা করেছে। বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এটি এমন একটি সংঘাত ‘যা কখনও ঘটার কথা ছিল না এবং যা চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিক কারণ নেই।’

সূত্র: স্কাই নিউজ

Link copied!