× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০২:২২ এএম

দায়িত্ব ছাড়লেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০২:২২ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তুলসি গ্যাবার্ড। শুক্রবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানান।

পদত্যাগপত্রে গ্যাবার্ড বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে কাজ করার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, তার স্বামী বিরল ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হওয়ায় পরিবারকে সময় দেওয়ার প্রয়োজনীয়তা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে ট্রাম্পও নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গ্যাবার্ডের পদত্যাগের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ৩০ জুন ২০২৬ থেকে গ্যাবার্ড আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন। ট্রাম্প তার কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রশাসনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তার অনুপস্থিতি অনুভূত হবে।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, বর্তমান ডেপুটি ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স অ্যারন লুকাস আপাতত ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

তুলসি গ্যাবার্ড ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত ডেমোক্র্যাট দলের হয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ছিলেন। এছাড়া ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি। ইরাক যুদ্ধে অংশ নেওয়া সাবেক এই সামরিক কর্মকর্তা দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বিদেশি সামরিক হস্তক্ষেপের সমালোচক হিসেবে পরিচিত। পরবর্তীতে তিনি ডেমোক্র্যাট পার্টি ত্যাগ করে ট্রাম্পের প্রতি সমর্থন জানান।

দায়িত্ব নেওয়ার প্রায় দেড় বছরের মাথায় গ্যাবার্ডের এই বিদায়কে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!